শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬
গৌতম তালুকদার এর একগুচ্ছ কবিতা
শব্দকুঞ্জ ঈদসংখ্যা-২০২৬
গৌতম তালুকদার এর একগুচ্ছ কবিতা
[১]
জীবনের গন্তব্যের বাস্তবতায়
দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রনা
একান্ত আপন আপনার।
যদি চলার ছন্দে আনন্দে
ভরা থাকে ভুলের বিস্তার।
[২]
এই শহর এই দেশে
আমার জন্মভূমি আমার বাস।
চৈত্রের বর্ষা ফলক রোদ
শ্রাবণের উষ্ণ শীতল জলের স্পর্শ
মায়ের আঁচল,বাবার স্নেহ
ভাইয়ের আদর বোনের ভালোবাসা।
‘ও আমার দেশের মাটি’
তুমি আমার ইষ্ট দেবতা অনেক গর্বের
অনেক অহংকারের।
‘তোমার পারে ঠেকাই মাথা’।
[৩]
তাকিয়ে আছি
দু’চোখে জল,
ঝাপসা পৃথিবী
নক্ষত্র পতন।
এই সব দিনের শেষে
রাত নিয়ে আসে সমুদ্র।
[৪]
ভীষন জ্বরে পুড়ছে শরীর
চোখে রক্ত জবার মলাট।
বাইরে যদি বৃষ্টি নামতো
জানালা গুলো খুলে দিতাম।
কে আর যেতে চায়।
এভাবে যাওয়া হবে না
রাত,গভীর হলেও না।
[৫]
অনেক হলো,আর কেন
হিসেবের অঙ্ক কষা।
জলে কুমির ডাঙায় বাঘ
ঢাক বাজে ওদের ঢাক।
পঁচিশের আকাশ কুসুম
ত্রিশেই বোঝা কাঁধে
চল্লিশে পদ্ম মধু ভান্ডার শেষ
পঞ্চাশে নতুন খাতায় ডোবা।
[৬]
সূর্য ওঠা দেখি আর
রাতের কাঁধে শরীর তুলে অন্ধকারে
হেঁটে যাই আমি একা শুধু একা একা ,
বিছানা বালিশ যেনো হাঁপ ছেড়ে বাঁচে।
জানালা খুলে যেতেই জোৎস্না এসে
ঘরের মেঝেতে গড়ায় নেচে নেচে
কে যেনো বিছানা ছেড়ে উঠে হেঁটে যায়
কোথা যায় সারারাত জাগে
নক্ষত্র কালপুরুষ নজড় রাখে আড় চোখে।
গৌতম তালুকদার
৫১,প্রতাপ গড় যাদবপুর
কলকাতা -৭০০০৭৫
মোঃ -৯০০৭০৩৫৬৯১