শব্দকুঞ্জ কুয়াশাচ্ছন্ন শৈশব সংখ্যা। Bilingual Presentation by Shikdar Mohammed Kibriah

Spread the love

শব্দকুঞ্জ কুয়াশাচ্ছন্ন শৈশব সংখ্যা
Bilingual Presentation of
Shikder Mohammed Kibriah

শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ-এর দ্বিভাষিক কবিতা

 

এক. হাইব্রিড স্বপ্ন -১

 

স্বপ্নের মসৃণ সুতোয় বোনা চমৎকার চাদরে

ঢুকে গেছে আমার পৃথিবী।

সদ্যোজাত প্রাজ্ঞ পৃথিবীর

সীমাহীন সবুজ প্রান্তর–

যেমন অপরাহ্নের আঁকাবাঁকা মেঠোপথ

এখন সঘন সন্ধ্যার পেটের ভেতর

সাপ-ব্যাঙ লুডু খেলছে।

প্রাকৃত মগ্নতায় নিবিড় ঘুমন্ত বিল, আর

বিলের বোরোধান শুভ্র শিশিরে

সেরে নিয়েছে দিনান্তের অযু, এবং

সান্ধ্য-প্রার্থনা শেষে কাৎ হয়ে পড়েছে

প্রাত্যহিক নিয়মের কোলে।

আর আমি এখন নিয়ম ভাঙ্গার

স্বনিয়ম নেশায়

ক্লান্তিহীন কুয়াশা কেটে যাচ্ছি

স্বপ্নধর উষ্ণতায় লীন।

 

 

দুই. হাইব্রিড স্বপ্ন-২

 

ঘুমকাতুরে বউটির মতো মৃতপ্রায় শীতের

শীর্ণনদী, হাড়কাঁপা শীতে মাঝির নিস্পৃহ

বৈঠার দুর্বল ছোপ- ঘুমন্ত জলের অস্পষ্ট

গোঙানি, তন্দ্রালু বক, স্নানার্ত বোরোধান

আর অন্ধকার জনপদ দুই পাশে সরিয়ে

আমি এগোচ্ছি হাইব্রিড স্বপ্নে অভিবাসী

উত্তরাধুনিক আদম।

 

অবিশ্বাস্য মালা গেঁথে যেমন উড়ে আসে

শীতের অতিথি পাখিরা- তেমনি আমিও

পৃথিবীর পাড়ায় পাড়ায় স্বপ্ন ফেরি করে

এসেছি এখানে এই প্রান্তিক শীতসন্ধ্যায়।

 

আমি স্বপ্নের ফেরিওয়ালা- নাও উষ্ণতা!

কী ভাবছো- আমার চাদরটার রঙটা কী?

উম-ই বা ক্যামন? তাকাও আমার কফির

পেয়ালায়। কী দেখছো? সবুজ উষ্ণতা!

উড়ছে আকাশে, আর স্বপ্নে স্বপ্নে ভাসছে

বিল, বক, বোরোধান, মাঝি, মানুষ সবই।

 

তিন. শীতবৃষ্টি

 

কস্মিনকালেও শীত-সখা নই আমি

শীত আমার শত্রু। শীত মৃত্যুর প্রতীক।

 

এই ফাগুনে আগুন নেই। আছে শীতবৃষ্টি!

প্রকৃতির এ-কেমন উষ্মা; বসন্তে শীতের

শ্যেনদৃষ্টি।

তার চেয়ে গ্রীষ্ম অনেক ভালো,

স্নায়ুর অস্তিত্বে জ্বলে জীবনের

তীব্র-চেতন আলো।

 

 

Poetry by Shikdar Mohammed Kibriah:

 

01. Hybrid Dreams- 1

 

My native world has worn a chador

Woven by the soft thread of dreams, and

Just explored a vast green steppe,

Brightened in the late afternoon,

Where a zigzag already gone

Into the dark belly of foggy dusk.

Having compact with the phenomena

The sleepy swamp, its marsh-paddy

Complete their last holy ablution, and

After evening prayer they are likely to

Lying in the arm of nature.

Vanishing fog I’m running

To be absorbed

In a dreamy warmth and break

Traditional darkness

With self-intimacy absolutely.

 

 

02. Hybrid Dream- 2

 

Alike a sleepyhead wife waveless wintry river               

Boatmen unwillingly paddle shivering in the cold.                   

Leaving aside sobbing water, sleepy storks,                

Marshy paddy and human habitation

I’m, a postmodern Adam

Going to be an immigrant

In hybrid dreams.                                                     

Making an unthinkable garland in the sky                

How the migratory birds fly like that

I have come here this winter evening                     

To peddling dreams

Into the human colonies                   

Of the world.                                                                                          

Obviously I’m a dream-hawker.

Have a dreamy warmth.

Do you think what’s the colour

Of my chador and how it’s comfort.

Look at my coffee cup.           

What could you see?                                                             

Greening warmth—flying in the air

And swamp, stork, marsh-paddy, boatman

And human beings               

All of these are floating in my dreams.    

 

 

03. Winter Rain

 

I am not winter friendly at all,

Winter is my enemy above all.

 

Winter is the symbol of death.

No fire this spring. It’s raining!

What a craze of nature it is!

Squint-eyed winter in the spring.

 

Summer is better than the winter

As it is lively and sensibly bright,

Sensibility of life frequently burns

 

In the essence of nerval light.

Born on 1st July 1968 in Sylhet, Bangladesh, Shikdar Mohammed Kibriah is a globally acclaimed Poet, Essayist, and Short Story writer. Mainly a Poet, he has also been writing essays on Poetry, Literature, Philosophy, and Theology over the last three decades. His works have always found renowned space in different national and international anthologies, print magazines, e-magazines, and blogs. He is involved in almost 500 literary groups as well as different newspaper periodic issues around the world. His publications so far include fifteen books on the aforementioned subjects: six of them being on poetry, another six on essay and three short story collections. He is the Founder and President of the popular online group “Poetry and Literature World Vision”. An MA in Philosophy, Shikdar is professionally Principal of an educational institute and settled in his village home in Sylhet district.

Shikder Mohammed Kibriah
Poet, Essayist and Short Story Writer

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top