শব্দকুঞ্জ কুয়াশাচ্ছন্ন শৈশব সংখ্যা। Bilingual Presentation By Mahfuz Al-Hossain

Spread the love

শব্দকুঞ্জ কুয়াশাচ্ছন্ন শৈশব সংখ্যা

BILINGUAL PRESENTATION
BY MAHFUZ AL-HOSSAIN

BILINGUAL PRESENTATION

BY MAHFUZ  AL-HOSSAIN 

 

Wobble Winter, Footnoted*

 

Wobble winter arrives on time this year like an attentive studious sophomore–

immediately after the hurriedly hyphenated headlines have already bloated on paper or online;

 

Actually, it’s not cacophonous cold—

it claims to be Kitaro’s Matsuri,

Or a verified press statement choreographed randomly until breath agrees.

 

Silence meanwhile,  is a flavored latte or a hot chocolate trending;

As it fills the room not by absence

but by saturation—

featuring quite a few quiet versions of Chinese whisper over each other.

 

Even Porcupine timepieces are napping for fact-checking time.

 

What a fool you are, telling others about surreal snowflakes outside;

But in reality it’s nothing but self-censored white correction fluid,

poured over the whole landscape of yesterdays.

 

Underneath, all the roads are still remembering  its frosty fade jeans aalponas drawn down during the fortified days.

 

These volitional verses need to be paused here to ask whether this winter really exists outside the metaphor,

or if metaphor is the only inclement element of climate left to be discussed in the quirky COP next.

 

Actually nobody knows whether the winters of tomorrow would be rewritten

as nostalgic lyrical ballads,

Or a series of throttling theatrical treats;

 

Even this silence too, 

whether it would last longer or not;

And finally someone will speak

and call it warmth !

 

* Footnotes are in hibernation inside the theatre of metaphor.

 

 

টলমলে শীত, পাদটীকা-সহ *

 

এবারের টলমলে শীত সময়মতোই এসে হাজির

এক মনোযোগী বিদ্যার্থীর মতোই,

আর ততক্ষণে হুড়মুড় করে ঢুকে গিয়ে বিশেষ শিরোনামগুলো পত্রিকার পাতা আর অনলাইন সংস্করণে স্ফীতকায়।

আসলে এটা কোনো বেসুরো ঠান্ডা নয়—

বরং নিজেকেই সে দাবি করে বসেছে কিটারোর মাৎসুরি রূপে ;

অথবা দৈবচয়িতভাবে নিশ্চয়িত এক নৃত্যপর প্রেস বিবৃতি, যতক্ষণ পর্যন্ত শ্বাস এতে সম্মতি দেয়।

আর এদিকে নীরবতা যেন

ভ্যানিলা লাতে বা হট চকলেটের মতোই ধূমায়িত ট্রেন্ডিং;

যেটি ঘর ভরিয়ে তোলে

অনুপস্থিতি দিয়ে নয়,

বরং কতিপয় চীনা ফিসফাসের দ্রবীভূত সমসত্বতায়।

এমনকি সজারু সদৃশ ঘড়ির কাঁটাগুলোও

ফ্যাক্ট-চেক করতে করতে মাঝপথে 

ঘুমিয়ে পড়ে কিছু সময়ের জন্য । 

কী এক নির্বোধ তুমি—

ঘরের বাইরে ফুটে থাকা পরাবাস্তব তুষারফুলের গল্প শোনাচ্ছো,

বাস্তবে সেটি তো আর কিছুই নয় –যেন বিস্তীর্ণ চরচর জুড়ে আত্মপ্রবঞ্চক সময়ের উপরে অবলীলায় ঢেলে দেয়া শ্বেত-শুভ্র সংশোধন -ফ্লুইড।

 

এখানে সব রাস্তাই এখনো মনে রেখে চলেছে 

ওদের শরীর জুড়ে রয়েছে ফুটন্ত সময়ের  আঁকা ফেইড জিন্সের আলপনা।

 

এই স্বেচ্ছাচারী পঙ্‌ক্তিগুলোকে

এখানেই যে থামাতে হয়—

ওদেরকে জিজ্ঞেস করতে হয়:

এই শীত কি সত্যিসত্যিই রূপকের বাইরে কোনো অস্তিত্বের চিহ্ন রাখে?

নাকি রূপকটিই  প্রতিকূল জলবায়ুর অনিষ্পন্ন আলোচ্যসূচি –

যাকে নিয়ে আগামী  সিওপি’তে

কৌতুকী কূটতর্ক সম্ভব।

 

প্রকৃতপক্ষে কারো কিছু জানা নেই যে ,

আগামী দিনের শীতগুলো নতুন করে 

পুনর্লিখিত হবে কি-না —

নস্টালজিক গীতিকবিতার ব্যালাড-রূপে,

অথবা রুদ্ধশ্বাস নাট্যদৃশ্যের ধারাবাহিকতায় …

 

আর এই নীরবতাও কে জানে

 কতদিন টিকবে,  নাকি 

শেষমেশ কেউ না কেউ কথা বলে  উঠবে :

এই তো উষ্ণতা !

 

*পাদটীকাসমূহ উৎপ্রেক্ষার প্রেক্ষাগৃহে ঘোর শীত-নিদ্রায়…

 

FOG  CHRONICLES

 

The walls enveloped in the fog of mistrust,

I don’t know why, even today

have not mastered any street-smart trick 

to make themselves clear.

In the surreal fog of Poush,

every well-trodden road dissolves

into some unnamed ache of the mind.

Yet the blind man’s white cane,

leaning only on memorized maxims,

flashes by deadly zebra crossing

full of speeding cars—

effortless, unscathed.

These days are not featuring with enlightened outspoken individual faces 

but the possibility of multi-faced masks

dangling in the fog of loquacious

late-night talk shows.

Moreover, in the crude translation

of broken hearts, within the fog of faith–the dusty speck of doubts are gradually accumulating ;

And in commodified fog,

scarcity itself turns luxurious,

fed by the lush vitality of habitlessness.

Alas, the shameless fogs

of noticeable neglects

stand brazenly before our eyes nowadays,

transformed into invisible sculptures

of historical denials.

Even metaphors that once sheltered truth-

now hesitate within their own

unartistic fog;

And again, in raw reality,

the blushy bombastic verse—“the tiger has arrived”—

slips in disguise,

suddenly entering into some fog-laden poems.

Yet the gentle fogs of silence

stand aligned, weightless and soundless,

beneath the unwavering blue sky—

perhaps knowing that one day

heaven, earth, and underworld

will merge

and burst apart together

with a thunderous roar…

 

© MAHFUZ AL-HOSSAIN 

 

কুয়াশানামা

 

অবিশ্বাসের কুয়াশা ঢাকা দেয়ালগুলো কেন জানিনা আজও রপ্ত করতে পারেনি নিজেকে স্পষ্ট করার কোনো সুপ্রকৌশল।

 

পৌষের পরাবাস্তব কুয়াশায় চেনা যতো পথ লোপ পায় অচেনা কোনো মনোবেদনায়!

অথচ, অন্ধের সাদা ছড়ি স্রেফ মুখস্থবিদ্যায়  ভর করে দ্রুত ধাবমান শকটের প্রাণঘাতী জেব্রাক্রসিং মুহূর্তেই ক্রস করে যায় অবলীলায়!

 

ইদানিং বিদগ্ধ স্পষ্টভাষী কোনো অবয়ব নয়, বরং বহুরূপী মুখোশের সম্ভাবনা ঝুলে থাকে বাকপটু নৈশ টকশো’র কুয়াশায় !

 

অধিকন্তু,  ভগ্ন হৃদয়ের স্থুল অনুবাদে বিশ্বাসের কুয়াশায় ক্রমশ জমতে থাকে সন্দেহপ্রবণ ধূলিকণা;

 

আর পণ্যায়িত কুয়াশায় অভাব যেন বিলাসী হয়ে ওঠে অনভ্যাসের প্রাণপ্রাচুর্যে।

 

হায়, দৃশ্যমান উপেক্ষার নির্লজ্জ কুয়ায়াশাগুলো-

আজ চোখের সামনে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক অস্বীকারের অদৃশ্য ভাস্কর্য হয়ে !

 

সত্যাশ্রয়ী রূপকেরাও তো আজ নিজেরাই দ্বিধাগ্রস্ত অশৈল্পিক কুয়াশায়;

 

আবার,  রুঢ় বাস্তবতায় ‘ব্যাঘ্র আসিয়াছে’ এমতো  প্রগলভ পঙক্তির ছদ্মবেশে হঠাৎ ঢুকে পড়ে কুয়াশাকীর্ণ কোনো কবিতায়।

 

অবশ্য মৌনতার সৌম্য কুয়াশাগুলো নির্ভার নিঃশব্দে সারি বেঁধে দাঁড়িয়ে থাকে অবিচল নীল আকাশের  নিচে —হয়তো স্বর্গ- মর্ত্য- পাতাল এক করে একসাথে একদিন প্রচণ্ড গর্জনে ফেটে উঠবে বলে …

 

 

© মাহফুজ আল-হোসেন

Mahfuz Al-Hossain is a bilingual poet, literary critic, essayist and translator based  on Dhaka, Bangldesh. He was born on 22nd November 1968 in Kushtia district of southwestern Bangladesh. He works for National University, Bangladesh as its Registrar. His published books include: Subashito Shobder Ghumghore (Collection of poems in Bengali), Proteechyer Bugle (Collection of poems and translations in Bengali). Kalkeuter Taxidermy (Collection of poems in Bengali), Probably Poems or May Not (Collection of poems in English), Dukkhobilasher Pulitzer ( Collection of poems in Bengali), Nijer Haate Khoon Korechi Gotokaal (Collection of poems in Bengali), Schizophrenic Rakhalbalika o Moner Baagh (Collection of poems in Bengali), Ekguchcha Kuchila Phuler Samipe (Collection of poems in Bengali), Bhalobashle Bukey Biplob Bendhe Rakhte Hoy (Selected love poems in Bengali) ,Theory of Love Maximisation (Collection of poetry in English). His English poems are frequently appearing in reputed literary journals, newspapers and anthologies at home and abroad. His poems are translated into English, Swedish, Spanish, French, Italian and Hindi language. He is the associate editor of prominent Bengali Little Magazine of Adhubaadi Thoughts ‘Shaluk’. He is also an editorial board member of internationally reputed bilingual literary journal ‘Litinfinite’, Kolkata, India. Currently he is working online  as the Administrator of two global literary groups : ‘Poetry and Literature World Vision’ and ‘ETERNORAMA–Den eviga glädjen’ He was the recipient of Behulabangla Best Seller Poetry Book Awards in 2019. 

Mahfuz Al- Hossain
Bilingual poet, literary critic, essayist and translator

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top