শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা-২০২৬
অনন্ত পৃথ্বীরাজ এর একগুচ্ছ কবিতা
শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা-২০২৬
অনন্ত পৃথ্বীরাজ-এর একগুচ্ছ কবিতা
সেন্টমার্টিন
সূর্যাস্তের
পেছনের গল্প পাঠের পর মনটা বিষণ্নতায় ভরে ওঠে
কোথায়
পাই তুষারের হিমেল স্পর্শ! রাত নিঝুম বড্ড
একাকী লাগে।
যে দেশে
পাখিদের বিরহ থাকে না; সেখানে বেদ, বাইবেল, কুরআন নেই!
যে তরিতে
উঠেছিলাম আমরা সেটা মাঝিবিহীন নিরুদ্দেশের ভেলা
চকিত
চাহনিতে শুধু সমুদ্রের স্বাদ; অক্ষির লোনাজলে চলে বেহুলা ভাসান।
নিমগ্ন
বেদনার দুঃসহ সময় আঁকড়ে দুঃখ পুশে কোনো লাভ নেই।
ব্রজেন
দাশের আগে-পরে কত শত সামুদ্রিক পাখি পাড়ি দিয়েছে বাংলা চ্যানেল
সেন্টমার্টিন
আর কত দূর…!
জিয়োনকাঠি
নিশিরাতে
শিশুর কান্না কারও ভালো লাগে না—
কোনোদিন
ভাবে না কেউ অন্তরঙ্গ সঙ্গমের পরিণতি
সন্তান;
মিলনানন্দের পর অনাবিল প্রশান্তির পরশ
সম্পর্কের
বন্ধন দু’জন মানুষকে আরও গাঢ় করে
উত্তরাধিকারের
প্রশ্নে রক্তের স্রোত বংশ পরম্পরা
কেবল
প্রবাহিত হয় যুগ থেকে যুগান্তরে…
বাউকুড়ানি
এক বছর
পর তোমাকে দেখলাম—
মনে হলো,
কত শত যুগ কেটে গেছে
নিজেকে
আঁড়ালে রেখে কী সুখ পাও!
তোমার
শুভ্রতায় ধুয়ে যায় মনের পঙ্কিল
স্নিগ্ধ
হাসি শ্বেত পায়রার মতন মুগ্ধতা ছড়ায়;
হৃদয়ের
কাঁপন কেউ দেখে না—
অনুভবে
বুঝে নিও জড়তার নীল
তোমাকে
দেখার পর যাইনি আর পুষ্প প্রস্ফূটিত বাগানে
তোমার
কেশের ঘ্রাণ আমার চারপাশ মোহিত রাখে
হ্যালুস
বলে যে অপবাদ আমাকে তোমাকে তোমরা দিয়েছ—
বাউকুড়ানির
ঘোর কেটে গেলে—
নিজেকে
ক্ষমা করতে পারবে তো!