শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা-২০২৬। শিশির আজম এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা-২০২৬

শিশির আজম এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা-২০২৬

শিশির আজম এর একগুচ্ছ কবিতা

কেউ আমাদের বাঁচাতে পারবে না

যেহেতু ওরা আমাদের শত্রু

ওরা আমাদের অনিষ্ট চায়

 

যেহেতু আমাদের অজানা কিছু নেই

আমাদের পবিত্র গ্রন্থে সব লেখা রয়েছে

 

যেহেতু ঈশ্বর আমাদের পক্ষে

আমাদের দায়িত্ব ঈশ্বরকে সন্তুষ্ট করা

 

তার জন্য ওরা যদি কষ্ট পায় পাক

 

তার জন্য যদি দরকার হয়

তোমাকে আঘাত করবার করবো

 

যেহেতু এই প্রশ্ন কেউ করছে না

তুমি কে

আমি কে

 

ওরা কারা

আমরাও কি ওদের কাছে ‘ওরা’


দুপুরের কাক

প্রতিদিন দুপুরে আমার বাড়ির দোতলার ব্যালকনিতে

তিনটে কাক এসে বসে

 

তিনটে কেন

এই প্রশ্ন নিজেকে আমি করি

 

ওদের আমি খেতে দিই

ওরা খায় একদমই চেঁচামেচি করে না

 

কেন চেঁচামেচি করে না

আমি বিস্মিত হই আর কিছুটা আতঙ্কিত

 

ওদেরকে আমি ডাকি ওরা কথা বলে না

এমন কি  ওরা নিজেদের ভিতরও কথা বলে না

 

এইটা কেন

আমার কি আরও সতর্ক হওয়া দরকার

শিশির আজম

বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা

জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা : 

                     এলাংগী, কোটচাঁদপুর

কাব্যগ্রন্থসমূহ :

ছাই (২০০৫)

দেয়ালে লেখা কবিতা (২০০৮)

রাস্তার জোনাকি (২০১৩)

ইবলিস (২০১৭)

চুপ (২০১৭)

মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)

মাতাহারি (২০২০)

টি পোয়েট্রি (২০২০)

সরকারি কবিতা (২০২১)

হংকঙের মেয়েরা (২০২২)

আগুন (২০২৪)

চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)

সন্ধ্যায় তিমিমাছ (২০২৫)

এশিয়ার ছাই (২০২৫)

 

 

শিশির আজম
কবি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top