শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা-২০২৬। জি বি এম রুবেল এর একগুচ্ছ কবিতা

Spread the love

শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা-২০২৬

জি বি এম রুবেল এর একগুচ্ছ কবিতা

শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা ২০২৬

জি বি এম রুবেল এর একগুচ্ছ কবিতা

 

অহংকার

বৃহৎ চাঁদও আড়াল হয়

কিঞ্চিত মেঘের ভিড়ে—

 

ধৈর্য

হাজার পাতা বুকে নিয়ে

ঝড়-রোদ উপেক্ষা করে

নিঃশব্দে দাঁড়িয়ে থাকে

একটি গাছ— 

 

আহ্বান

পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ধ্বনি

মসজিদ থেকে ভেসে আসে 

মুয়াজ্জিনের পবিত্র আযান

 

মাটির দেহ

যা দিয়ে নির্মাণ

তা দিয়েই শেষ–

মাঝপথে মেখে নিই

কত দামি সাবান

 

লেনদেন

তুমিও বাঁচো

আমিও বাঁচি

তুমি দাও অক্সিজেন

আমি দিই কার্বন ডাইঅক্সাইড। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top