শব্দকুঞ্জ বৈশাখি ও মে দিবস সংখ্যা-২০২৬
মিজান মনির এর একগুচ্ছ কবিতা
শব্দকুঞ্জ বৈশাখি ও
মে দিবস সংখ্যা-২০২৬
মিজান মনির এর একগুচ্ছ কবিতা
বাঙালির সংস্কৃতি
সময়ের স্রোত নিরবধি, নিরন্তর…
কালের পরিক্রমায় শুরু হল
বাঙালির ঐতিহ্য নিজস্ব সংস্কৃতি।
ধর্ম-বর্ণ-পাত্র নির্বিশেষে-
বাংলার এ উৎসবে মনের সাথে মনের
প্রাণের মিলন, সৌহার্দ্যরে বন্ধনে
শোকবিহীন আনন্দের স্রোতধারায়
ভরে উঠুক নব প্রাণের উচ্ছ্বাসে, উদ্দীপনায়।
মলিন, বিবর্ণ ঝরা পাতা উড়িয়ে-
নতুনের আহ্বান।
হৃদয়ের টানে, আত্নার টানে,প্রাণের টানে
বাঙালির এ সংস্কৃতি অব্যাহত থাকুক যুগ… শতাব্দী…
শুভ হোক নববর্ষ
শুভ হোক নব বর্ষের সূচনা প্রহর
জরা-জীর্ণতা, ব্যর্থতা মুছে দিয়ে-
অতীত গ্লানি মেঘে ঢেকে
জীবনের শুদ্ধতায় ভরে উঠুক-
নতুন বছর।
প্রথম ভোরের প্রথম প্রার্থনা
শুভ হোক চলার পথে-
একটি বছর যোগ হল আমাদের বয়সে
পৃথিবীর বয়সের সাথে।
এই বর্ষের আলোবাতাস মুখরিত কলতান-
বয়ে আনুক প্রাত্যহিক সুখের
খবর,
প্রাপ্তির পূর্ণতায় ভরে উঠুক নতুন বছর।
শোকবিহীন হোক আমাদের জীবন…
চারদিকে আনন্দের জোয়ার
আজ প্রভাতে মন আমার খুশিতে উৎফুল্ল
আহা! কি অপূর্ব, কি মায়া-ভালোবাসা
হৃদয়ে বাজে এক নতুন সুরের গান।
আমার চারপাশে আলো আর আলো
ভোর হতেই বিভিন্ন স্থানে বসেছে মেলা
এ যেন বাঙালীর চির-ঐতিহ্য,
আবাল-বৃদ্ধ-বনিতার হৃদয়ে জেগে উঠেছে
খুশির ফোয়ারা।